সাগর দেব, তেলিয়ামুড়া, ১৬ আগষ্ট ৷। ৭৪তম স্বাধীনতা দিবস। গোটা রাজ্যের সাথে তেলিয়ামুড়া মহাকুমা প্রশাসনের উদ্যোগে তেলিয়ামুড়া দশমী ঘাট ভগৎ সিং মিনি স্টেডিয়ামে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় স্বাধীনতা দিবস। প্রথমেই খোয়াই জেলার জেলা সভাধিপতি জয়দেব দেববর্মা ঠিক ৭টা ১০ মিনিটে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন।তিনি ভারতের জাতীয় সংগীতে অংশগ্রহণ করেন এবং টি এস আর ১২নং বাহিনীর জওয়ানদের দ্বারা অভিবাদন গ্রহণ করে। এরপর জয়দেব দেববর্মা জাতীর উদ্দেশ্যে ভাষণ রাখেন। যদিও অন্যান্য বছরের ন্যায় এ বছর তেমন ঘটা করে অনুষ্ঠান পালন করা হয়নি মহামারীর কারণে। এরপর ছোট পরিসরে হলেও এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় তেলিয়ামুড়া মহাকুমায়। এই অনুষ্ঠানে জেলা সভাধিপতি ছাড়াও উপস্থিত ছিলেন মহকুমা শাসক ভাস্কর ভট্টাচার্য্য, খোয়াই জেলার সহ-সভাধিপতি হরি শঙ্কর পাল, তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক ভি জগদীশ্বর রেড্ডি সহ অন্যান্যরা।এদিনের স্বাধীনতা সংগ্রামী পরিবারদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। শুধু তাই নয় স্বাস্থ্য দপ্তর, আরক্ষা দপ্তর, সাফাই কর্মী থেকে শুরু করে প্রেস ক্লাবকেও কোভিড -১৯ সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
