১লা অক্টোবর থেকে খুলছে রাজ্যের সবকটি পর্যটন কেন্দ্র

Barmura eco parkআপডেট প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭ সেপ্টেম্বর ৷। আজ বিশ্ব পর্যটন দিবস। খোয়াই জেলার তেলিয়ামুড়া মহাকুমার বড়মুড়া পাহাড়ে রয়েছে বড়মুড়া ইকোপার্ক। এই ইকোপার্কে পর্যটকদের জন্য রয়েছে অত্যাধুনিক সুবিধা। আগরতলা থেকে এক পর্যটক দেবাশীষ রায় চৌধুরী রবিবার এই পার্কে ঘুরতে এসে জানান, এই সব ধরনের পার্ক গুলোতে পরিবেশ দূষণ মুক্ত থাকে। ঘুরতে খুব ভালো লাগে, তাছাড়া মন একদম স্বচ্ছ থাকে। এই ইকোপার্কে প্রকৃতির অপরূপ দৃশ্য রয়েছে। অন্যদিকে খোয়াই জেলার বনদপ্তরের ডিএফও ডক্টর নিরাজ কুমার চঞ্চল জানান, সরকারি ভাবে ও রাজ্য সরকারের উদ্যোগে পর্যটকদের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা রয়েছে। এই পার্কে হর্নবিল পাখি সহ রকমারি পাখি রয়েছে। তাছাড়া প্রজাপতি বাগান, হাতি দেখার স্থান, স্থানীয় সুস্বাদু খাবার সহ আরো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার অনেক কিছু রয়েছে।
উল্লেখ্য, আগামী ১লা অক্টোবর থেকে এই পার্কটি সহ রাজ্যের সবকটি পর্যটন কেন্দ্র সম্পূর্ন ভাবে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*