আমেরিকায় মদ খেয়ে গড়ে প্রতিদিন ছয় ব্যক্তির মৃত্যু হয়। এমনই তথ্য দিল মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসি। আমেরিকায় সাম্প্রতিক বছরগুলোতে প্রতিবছর মদ খেয়ে গড়ে প্রায় ২২০০ ব্যক্তি মারা যাচ্ছে খবর প্রকাশিত হওয়ার পর এ কথা জানাল সিডিসি।
ইংরেজি নববর্ষ পালন করা নিয়ে দৈনিক ওয়াংশিটন পোস্টে প্রকাশিত খবরের বরাত দিয়ে সিডিসি আমেরিকায় অতিরিক্ত মদ খাওয়া কমিয়ে আনার বিষয়ে তৎপর হওয়ার আহ্বানও জানিয়েছে।
আমেরিকায় মদ খেয়ে প্রাণ হারানো ব্যক্তিদের প্রতি চার জনের মধ্যেই তিনজনই পুরুষ এবং এ ভাবে ৪৫ থেকে ৫৫ বছর বয়সিরাই সবচেয়ে বেশি মারা যায়। এ ছাড়া, মদ খেয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে অন্তত ৪৪ ব্যক্তি ২১ বছরের নিচে বলে সিডিসি জানিয়েছে।
সূত্র : আইআরআইবি
