আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্টেম্বর || কৃষক বিরোধী “কৃষি আইন” প্রত্যাহারের দাবিতে উদয়পুর মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের উদ্যোগে গণধর্ণা কর্মসূচিতে পালন করা হয়। বুধবার এই গণধর্ণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চক্রবর্তী, উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি সৌমিত্র বিশ্বাস, সর্বভারতীয় যুব কংগ্রেস কো-অর্ডিনেটর অভিজিৎ সরকার, ছাত্রনেতা সম্রাট রায় সহ বিশিষ্ট নেতৃবৃন্দ।
এই আইন যদি প্রত্যাহার না করা হয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন সৃষ্টি করা হবে বলে জানান ছাত্র নেতা সম্রাট রায়।
