দেশের অন্নদাতার অধিকারের লড়াইয়ে কং- ছাত্র সংগঠন

IMG-20201002-WA0141আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ অক্টোবর ৷। কিছুদিন পূর্বে কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকার কৃষি বিষয়ক তিনটি বিল পাস করেন। যা নিয়ে সারা দেশে রাজনৈতিক ভূমিকম্পের সৃষ্টি হয়। দেশের বিভিন্ন রাজনৈতিক দল সহ প্রায় সকল সংগঠন এর প্রতিবাদে সবর হয়। রাজ্যেও এর ব্যতিক্রম নয়, কংগ্রেস সহ বিরোধীরা এর প্রতিবাদে সোচ্চার হয়েছে। এই কৃষি বিরোধী আইনের প্রতিবাদে শুক্রবারে সদর জেলায় রাজ্যে NSUI এর সহ-সভাপতি ছাত্রনেতা সম্রাট রায়ের নেতৃত্বে এক প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সর্বভারতীয় এন এস ইউ আই এর প্রাক্তন সম্পাদক খালেদ জামাল সহ রাজ্যের ছাত্রযুব নেতারা। ছাত্রনেতা সম্রাট রায় এই কর্মসূচিতে উপস্থিত থেকে বলেন, যে অতিসত্বর মোদী সরকার যদি এই কৃষক বিরোধী আইন প্রত্যাহার না করে তাহলে সামনে এন এস ইউ আই এর পক্ষ থেকে ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*