ক্রমাগত নারী নির্যাতনের বিরুদ্ধে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদে বাম সংগঠন

IMG-20201002-WA0074আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ অক্টোবর ৷। উত্তরপ্রদেশে হাতরাসে মনীষা বাল্মীকির উপর পৈশাচিক নির্যাতন এবং তারপর উত্তর প্রদেশ প্রশাসন এবং পুলিশের ন্যাক্কারজনক ভূমিকা, রাজ্যে ক্রমাগত নারী নির্যাতনের বিরুদ্ধে শুক্রবার আগরতলা সিটি সেন্টার প্রাঙ্গনে মুখে কালো কাপড় এবং মোম জ্বালিয়ে যৌথ ভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করে সিপিআই সদর বিভাগীয় পরিষদ, AIYF, AISF এবং ভারতের জাতীয় মহিলা ফেডারেশন (NFIW)। প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআই রাজ্য সহ সম্পাদক ডা: যুধিষ্ঠির দাস, বিশিষ্ট লেখক মানস দেববর্মন, বিশিষ্ট আইনজীবী মানবাধিকার কর্মি পুরুষউত্তম রায় বর্মণ, সিপিআই সদর বিভাগীয় সম্পাদক মিলন বৈদ্য, প্রবীণ সিপিআই নেতা রমেন্দ্র দত্ত গুপ্ত, NFIW নেত্রী তুলসী দাস কপালি, সুস্মিতা নন্দী, AIYF রাজ্য সম্পাদক বিক্রমজিৎ সেনগুপ্ত, AISF রাজ্য কনভেনর শুভদীপ মজুমদার, সিপিআই(এম এল) নেতা মৃন্ময় চক্রবর্তী প্রমুখ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*