আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ নভেম্বর || ভয়াবহ অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পেল শহর আগরতলা। সোমবার সকালে রাজধানীর কর্নেল চৌমুনী এলাকায় গ্যাসের পাইপ লাইন থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পাইপ লাইনের গ্যাস থাকার কারণে অগ্নিকাণ্ড ঘটে। সাথে সাথে এই ঘটনা এলাকার লোকজন দেখতে পেয়ে খবর দেয় ফায়ার সার্ভিসকে। ঘটনাস্থলে আগুন নেভানোর কাজে নেমে পড়েন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগরতলার কর্নেল চৌমুনী এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের সাথে সাথে টি এন জি সি এল এর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এই অগ্নিকাণ্ডের ঘটনা এলাকার লোকদের মধ্যে চাঞ্চল্য দেখা দেয়।
