প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার টাকা না পেয়ে ক্ষোভে ফুসছেন কৃষকগণ

IMG-20201118-WA0081আপডেট প্রতিনিধি, বক্সনগর, ১৮ নভেম্বর ৷। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার টাকা না পেয়ে ক্ষোভে ফুসছেন সাধারণ কৃষকগন। ঘটনার বিবরনে জানা যায়, বক্সনগর আর ডি ব্লক লাগোয়া বাগবের গ্রাম পঞ্চায়েতের ১নং ওয়ার্ডের বাসিন্দা রেজাউল করিম এবং তার পিতা আলী আসব কলসীমুড়া সরকারি কৃষি অফিস থেকে ধান সংগ্রহ করে সর্বমোট ৩ কানি জমিতে ধান চাষ করেন এবং এর সাথে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় বীমা করেন। রেজাউল করিম বীমা করেন ১১০৪৬ টাকা এবং তার পিতা বীমা করেন ৫৫২৩ টাকার। BLW সাহেব বলেছিলেন সার ও কিটনাশক সবকিছুই বিনামুল্যে দেওয়া হবে। কিন্তু পরবর্তী সময়ে তিনি কিটনাশক ব্যতিত শুধুমাত্র সারই দেন। BLW সাহেব বলেছিলেন যদি কোনো কারনে বীজ খারাপ এবং ফসল নষ্ট হয় তাহলে বীমার টাকা তারা পেয়ে যাবেন। কিন্তু ঘটনা হল রেজাউল এবং তার বাবার চারটি জমিই পুরো নষ্ট হয় যায়। রেজাউল BLW সাহেবকে বার বার জমি পরাদর্শক করার কথা বললেও তিনি যাননি বলে অভিযোগ। কিন্তু তিনি বীমার টাকা পাইয়ে দেওয়ার জন্য নাকি কৃষি দপ্তরে আবেদন করেছিলেন। কিন্তু কৃষি দপ্তর সাফ জানিয়ে দিয়েছে এবছর কাউকেই বীমার টাকা দেবেনা। এই কথা শুনে পিতা-পুএ দু’জনেরই মাথায় হাত। তারা জানিয়েছেন এই ধান চাষ করতে তাদের ২৫-৩০ হাজার টাকা খরচ হয়েছে। এখন এই ঘাটতিগুলো কিভাবে পূরন করবেন। তারা জানান, বাগবের পঞ্চায়েত এবং কলসীমুড়া গ্রাম পঞ্চায়েতের অনর্গত আনেক কৃষকই এই বীজ নিয়ে এখন হতাশায় ভুগছে। একেই তো এই করোনা কালীন পরিস্থিতিতে মানুষ রুজী রোজগার হারিয়ে বেসামাল তার উপর সরকারি বীমার টাকা না পেয়ে খোদ সরকারি দপ্তরের উপর বিশ্বাস হারিয়ে ফেলছে কৃষকরা।

 

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*