আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর || ২৬শে নভেম্বর দেশব্যাপী বামপন্থীদের ধর্মঘটের সমর্থনে বুধবার আগরতলায় সিপিআই সদর বিভাগীয় পরিষদ এবং AITUC ডাকে এক স্কোয়াডিং মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কৃষ্ণনগরস্থিত সিপিআই সদর বিভাগীয় দপ্তর (বীরচন্দ্র দেববর্মা স্মৃতি ভবন) থেকে শুরু হয়ে আগরতলার বিভিন্ন রাজপথ পরিক্রমা করে পুনঃরায় পার্টির বিভাগীয় দপ্তরে এসে শেষ হয়। মিছিলের পুরোভাগে ছিলেন সিপিআই সদর বিভাগীয় সম্পাদক মিলন বৈদ্য, AITUC ধনমনি সিং, সুব্রত দেবনাথ সহ কর্মি সমর্থকরা। মিছিল থেকেই ২৬শে নভেম্বরের দেশব্যাপী সাধারণ ধর্মঘট সর্বত্র সফল করার ডাক দেওয়া হয়।
