আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর || ১লা ডিসেম্বর থেকে খুলছে না রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অনুমতি না পেয়ে নতুন নোটিফিকেশন না প্রকাশ হওয়া পর্যন্ত রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর। সোমবার এই তথ্য জানান রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।
