আপডেট প্রতিনিধি, বক্সনগর, ২৪ নভেম্বর || জমির মাটি রাস্তায় তোলাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ। ঘটনা বৃহস্পতিবার সাতসকালে জমির মাটি রাস্তায় তোলাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে হয় সংঘর্ষ। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিট নাগাদ রহিমপুর গ্রাম পঞ্চায়েতের ২নং ওয়ার্ডের গৌরাঙ্গলা গ্রামের মোজাম্মেল হোসেন (৩৫) ও জামশেদ মিঞা (৫৫) নামে দুই ভাই তাদের নিজের জমির মাটি তুলে জমির পাশের বাড়ি তাজুল ইসলামের জায়গায় রাখলে তাজুল এখানে মাটি রাখতে বাধা দেয়। এরই পরিপ্রেক্ষিতে জামশেদ মিঞা ও মোজাম্মেল হোসেন প্রথমে তাজুল ইসলামকে বেধড়ক পেটায়। বাঁচার জন্য তাজুল (৬০) বাড়িতে ছুটে যেতে চাইলে তিন ভাই মিলে প্রচন্ড মারধর করে। পড়ে হাতে থাকা দা দিয়ে তাজুল ইসলামকে হাতে কোপিয়ে রক্তাত করে বলে অভিযোগ। পরে এলাকার লোকজনের হস্তক্ষেপে তিনি প্রাণে বেঁচে জান। পরবর্তী সময় এলাকার লোকজন তাকে বক্সনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা করে জিবি হাসপাতালে রেফার করে দেন। তার হাতে আঘাত লাগাতে ৯টি সেলাই দিতে হয়। শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে। তাই তার উন্নত চিকিৎসার জন্য তাকে জিবি হাসপাতালে রেফার করা হয়। পরবর্তী সময়ে তাজুল ইসলামের পক্ষ থেকে কলমচৌড়া থানায় তিন ভাইয়ের নামে একটি মামলা করা হয়। অপরদিকে তিন ভাইয়ের পক্ষ থেকে মোজাম্মেল হোসেন নামে এক ব্যক্তি এই ঘটনায় তাজুল ইসলামের নামে কলমচৌড়া থানায় মামলা করতে আসলে পুলিশ তাকে গ্রেফতার করে নেয়। তবে মূল আসামি জামশেদ মিয়া এখনও পলাতক। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
