পদ্মবিল আরডি ব্লকে দুষ্কৃতকারীদের হামলা ও ভাঙচুর, গ্রেপ্তার এক যুবক

IMG-20201224-WA0056গোপাল সিং, খোয়াই, ২৪ ডিসেম্বর || খোয়াই পদ্মবিল আরডি ব্লকে দুষ্কৃতকারীদের হামলা ও ভাঙচুর চালায়। তাও আবার সরকারী দপ্তরের দামী সামগ্রী ভাঙচুর। কম্পিউটার, জেরক্স মেশিন, প্রিন্টার সহ আসবাবপত্র ভেঙে চুরমার করে দেয় দুষ্কৃতকারীরা। বৃহস্পতিবার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করলো রঞ্জিত মুন্ডা নামে এক যুবকে। ঘটনার তদন্ত চলছে।
তবে আশ্চর্যের বিষয় হলো পদ্মবিল আরডি ব্লকে এনিয়ে দুবার হামলা ও ভাঙচুরের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়লেও পুলিশের টনক নড়তে কয়েক ঘন্টা পেরিয়ে যায়। অথচ পদ্মবিল আরডি ব্লকের সাথেই রয়েছে এসপি কোয়ার্টার। কিন্তু তাতেও পুলিশের ঢিলেমিতে পদ্মবিল আরডি ব্লকের কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*