বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৪ ডিসেম্বর || ৩৬-শান্তির বাজার মন্ডল বিজেপি’র কার্যালয়ে ওবিসি মোর্চার উদ্দ্যোগে অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির। শুক্রবার ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষ্যে ৩৬-শান্তির বাজার মন্ডল বিজেপি’র উদ্দ্যোগে বিভিন্ন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচী গুলি বিভিন্ন মোর্চার পক্ষ থেকে করা হবে। এরমধ্যে মহিলা মোর্চার উদ্দ্যোগে স্বচ্ছ ভারত অভিযান, জনজাতি মোর্চার উদ্দ্যোগে জেলা হাসপাতালে রোগিদের মধ্যে মিষ্টি ও ফল বিতরন, ওবিসি মোর্চার উদ্দ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে ওবিসি মোর্চার উদ্দ্যোগে শান্তির বাজার বিজেপি’র মন্ডল কার্যালয়ে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ওবিসি মোর্চার রাজ্য সভাপতি সমীর রঞ্জন ঘোষ, বিজেপি’র দক্ষিন জেলার প্রাক্তন সভাপতি বিভিষন চন্দ্র দাস, বগাফা ব্লকের বি এস সি চেয়ারম্যান তথা প্রাক্তন ডেপুটি স্পীকার গৌরিশঙ্কর রিয়াং, ওবিসি মোর্চার দক্ষিন জেলার সভাপতি দুলাল চন্দ্র দেবনাথ, ৩৬-শান্তির বাজার বিজেপি’র মন্ডল সভাপতি শ্যামলাল দেবনাথ, দক্ষিন জেলার তপশীলি জাতি মোর্চার সভাপতি বিশ্বজিৎ দাস সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা।
