বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৪ ডিসেম্বর ||আইপিএফটি এবং সিপিআই (এম) দল ত্যাগ করে ৭ পরিবারের ২১ জন ভোটার পদ্মের গেরুয়া শিবিরে যোগ দেন। বিজেপি গেরুয়া ঝান্ডা হাতে নারী-পুরুষ পাহাড়ের জনপদ কাপিয়ে ৩৬-শান্তির বাজার বিধানসভার অন্তর্গত তেইনালী বাজারে বিজেপি শান্তির বাজার মন্ডলের জনজাতি মোর্চার উদ্যোগে এক সুবিশাল মিছিল এবং বাজার সভা সংগঠিত হয়। বাজার সভার মধ্যে দিয়ে নবাগতদের দলীয় পতাকা হাতে তুলে দিয়ে বরণ করে নেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিপ্লব গোষ, বিজেপি রাজ্য কমিটির সহ-সভাপতি গৌরীশংকর রিয়াং, শান্তিরবাজার মন্ডল সভাপতি শ্যামল দেবনাথ, জনজাতি মোর্চার সভাপতি উপেন্দ্র রিয়াং, দিলনজয় রিয়াং মন্ডল কমিটি সম্পাদক, সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
