আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারী || সিপিআই সদর বিভাগীয় পরিষদের ডাকে কৃষি বিল এবং প্রস্তাবিত বিদ্যুৎ বিল বাতিল করা, রাজ্যের বিদ্যুৎ ডিভিশনগুলিকে বেসরকারিকরণ বন্ধ করা, রাজ্যের ক্রমাগত আইনশৃঙ্খলা অবনতি-নারী নির্যাতন -বিরোধী দলের কর্মী সমর্থকদের উপর আক্রমণের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা, অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা, দ্রুত আগরতলা পৌর কর্পোরেশন-এডিসি নির্বাচন সম্পন্ন করা, বিভিন্ন সরকারি দপ্তরগুলিতে শুন্য পদ অবলপ্তি প্রক্রিয়া বন্ধ করা, ১০৩২৩ শিক্ষক-শিক্ষিকা’দের জন্য দ্রুত কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবিতে বেলা ১২টা থেকে ৩’টা পর্যন্ত তিন’ঘণ্টার এক গণ-অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয় কৃষ্ণনগর হরিশ ঠাকুর রোডস্থিত সিপিআই সদর বিভাগীয় দপ্তর বীরচন্দ্র দেববর্মা স্মৃতি ভবন প্রাঙ্গনে। সোমবার এই কর্মসূচি আস্তাবল ময়দানে স্বামী বিবেকানন্দর মূর্তির পাদদেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু প্রশাসন শান্তি ভঙ্গের অজুহাত দেখিয়ে ঐখানে কর্মসূচি সংগঠিত করার অনুমতি দেয়নি বলে অভিযোগ। তাই পার্টির সদর বিভাগীয় দপ্তরের সামনে এই গণ-ধর্ণা কর্মসূচি সংঘঠিত হয়। গণ-ধর্ণা কর্মসূচিতে বক্তব্য রাখেন সিপিআই নেতা রাজ্যের বিশিষ্ট লেখক মানস দেব্বর্মন, সিপিআই সদর বিভাগীয় সম্পাদক মিলন বৈদ্য, সিপিআই রাজ্য সম্পাদক রঞ্জিত মজুমদার, সিপিআই রাজ্য সহ সম্পাদক ডাঃযুধিষ্ঠির দাস, সারা ভারত কৃষক সভার রাজ্য আহ্বায়ক রাসবিহারী ঘোষ, প্রবীণ সিপিআই নেতা রমেন্দ্র দত্ত গুপ্ত, GMP নেতা আব্রাহাম রিয়াং, যোহান রিয়াং, NFIW নেত্রী সুস্মিতা নন্দী, সিপিআই নেতা বিভাস ভট্টাচার্যী।
