আপডেট প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১২ জানুয়ারী || এডিসি ভোটকে সামনে রেখে IPFT তেলিয়ামুড়া ডিভিশন কমিটির উদ্যোগে সোমবার হদ্রাই এডিসি ভিলেজের তারাচাঁদ রুপিনি পাড়া স্কুল মাঠে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া, IPFT তেলিয়ামুড়া ডিভিশন কমিটির সভাপতি চিত্তমনি জমাতিয়া সহ অন্যান্যরা। এই সভায় হাতেগোনা কয়েকজন কর্মী নিয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি তথা রাজ্যের বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া বক্তব্য রাখতে গিয়ে বিগত বামজমানার বিভিন্ন কাজের সমালোচনা করেন।
