আপডেট প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৩ জানুয়ারী || ১২ই জানুয়ারী মাস্টারদা সূর্য সেনের আত্মবলিদান দিবস উপলক্ষে তেলিয়ামুড়ার ফল বাজার স্থিত মাস্টারদা সূর্য সেনের মর্মর মূর্তিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। মাস্টারদা সূর্যসেনের এবার্ড ট্রাস্টি বোর্ড ও তেলিয়ামুড়া পৌর পরিষদের যৌথ উদ্যোগে এই মহতী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন করে সূচনা করেন তেলিয়ামুড়া পৌর পরিষদের প্রাক্তন চেয়ারম্যান নীতিন কুমার সাহা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাধীনতা সংগ্রামী প্রয়াত সুশীলকুমার দের পুত্র কাজল বরুন দে। এলাকার শিক্ষাবিদ নিত্যানন্দ দেব, তেলিয়ামুড়া মহকুমা শাসক সহ গুণমুগ্ধ ব্যক্তিত্বরা। মঙ্গলবার সকালে মাস্টারদা সূর্য সেনের মর্মর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতা সংগ্রামীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পরে মাস্টারদা সূর্যসেন এর আত্ম বলিদান দিবস নিয়ে আলোচনা করেন তেলিয়ামুড়া মহকুমা শাসক ভাস্বর ভট্টাচার্য্য।
