আপডেট প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৩ জানুয়ারী || মকর সংক্রান্তিকে সামনে রেখে তেলিয়ামুড়া পৌর পরিষদের উদ্যোগে বাদ্যযন্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার তেলিয়ামুড়া ধান বাজারস্থিত বাজার শেড ঘরে এই বাদ্যযন্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পৌর পরিষদের প্রাক্তন চেয়ারম্যান নিতীন কুমার সাহা, ভাইস চেয়ারম্যান রূপক সরকার, এলাকার বিশিষ্ট সমাজসেবক রঞ্জিত সূত্রধর, তেলিয়ামুড়া মহকুমা শাসক ভাস্বর ভট্টাচার্য সহ অন্যান্যরা। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন তেলিয়ামুড়া পৌর পরিষদের প্রাক্তন চেয়ারম্যান নীতিন কুমার সাহা।
