আপডেট প্রতিনিধি, বক্সনগর, ১৬ জানুয়ারী || যাত্রাপুর থানা এলাকায় দুই রোহিঙ্গা যুবক যুবতী সহ ১ জন ভারতীয় আটক। জানা যায়, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সোনামুড়া মহাকুমার যাত্রাপুর থানা অন্তর্গত মনাই পাথর এডিসি ভিলেজ চাঁদপুর গ্রাম থেকে যাত্রাপুর থানা পুলিশ দুই রোহিঙ্গা যুবক যুবতী সহ ভারতীয় একজনকে আটক করে। পুলিশের প্রাথমিক আশঙ্কা ভিন দেশি দু’জন এবং ভারতীয় একজনের আনাগোনা পেছনে গভীর রহস্য লুকিয়ে রয়েছে। খবর পেয়ে সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক ছুটে আসেন যাত্রাপুর থানায়। তাদের ৩ জনকে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ l শুক্রবার রাতেই সোর্সের মাধ্যমে যাত্রাপুর থানা পুলিশের কাছে খবর এসে যায়। ভোরে মনাই পাথর এডিসি ভিলেজের চাঁদপুর পাড়ায় গিয়ে সেখানে তারা অবস্থান করছিল l চাঁদপুর গ্রামের একটি বাড়ি থেকে তাদেরকে উদ্ধার করে। বাড়ির মালিকের নাম ইকরাম বয়স (৩০)। তার দুইটি বাড়ি রয়েছে একটি কলম চোরা থানা এলাকায় পুটিয়া নগর ও অপরটি মনাই পাথর এডিসি ভিলেজের চাঁদপুর পাড়ায়। রোহিঙ্গা যুবক নিজাম উল্লা (১৯), যুবতীর নাম মিনারা (১৮)। বাংলাদেশের কক্সবাজার জেলায় কুতব পালম গ্রামে দুজনের বাড়ি। উভয় রোহিঙ্গা যুবক যুবতী বুধবার সীমান্ত কাঁটাতার পেরিয়ে পুটিয়া নগর ইকরাম এর বাড়িতে এক রাত কাটায়। বৃহস্পতিবার পাড়ি দিয়ে আসে ভারতের ওই যুবকের সঙ্গে যাত্রাপুর থানা এলাকায় ইকরামের অপর বাড়ি চাঁদপুর পাড়ায়। ঐখানে থাকাকালীন সোর্সের মাধ্যমেই পুলিশ খবর পেয়ে তাদের আটক করতে সক্ষম হয়। তাদেরকে সোনামুড়া কোর্টে তোলা হয়েছে তিনদিন জন্য রিমান্ডে দেয় আদালত। প্রশ্ন হলো কীভাবে তারা সীমান্ত পার করে ত্রিপুরা রাজ্যে আসলো। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী থাকা সত্ত্বেও কিভাবে তারা বর্ডার অতিক্রম করে রাজ্যে প্রবেশ করল সেই প্রশ্ন উঁকি মারছে জনগণের মধ্যে l
