আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারী || দূস্কৃতীকারিদের দ্বারা আক্রান্ত প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। রবিবার সকালে বিশালগড়ে ভাঙ্গা হয় তাঁর গাড়ি। আক্রান্ত হয় এক পুলিশ কর্মীও। প্রদেশ কংগ্রেস সভাপতি বিশালগড় হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। এই ঘটনার তীব্র নিন্দা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আহত প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাসের শারিরীক অবস্থার খোঁজ খবর নিতে বিশালগড় হাসপাতাল ছুটে যান সাংসদ প্রতীমা ভৌমিক। উনাকে ফোন করে খোঁজ নেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
এদিন এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাসের উপর হামলার প্রতিবাদে সোমবার ১২ ঘন্টার ত্রিপুরা বনধের ডাক দিল রাজ্য কংগ্রেস।
