টি আর পি এন্ড পি টি জি দপ্তরের উদ্দ্যোগে সচেতনে, শিবির

IMG_20210119_230014বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৯ জানুয়ারী || টি আর পি এন্ড পি টি জি দপ্তরের উদ্দ্যোগে অনুষ্ঠিত হয় স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্য পরিক্ষা শিবির। মঙ্গলবার শান্তির বাজার মহকুমার কাঠালবাগান এডিসি ভিলেজে টি আর পি এন্ড পি টি জি দপ্তরের উদ্দ্যোগে এক স্বাস্থ্য সচেতনা ও স্বাস্থ্য পরিক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরের মাধ্যমে উপজাতি এলাকাগুলিতে চিকিৎসা পরিষেবা পৌছে দেওয়ার প্রয়াস চালিয়েযাচ্ছে স্বাস্থ্য দপ্তর। এই শিবিরে কাঠাল বাগান এডিসি ভিলেজ ও পাগলাছড়া এডিসি ভিলেজের বসবাসকারী লোকজনেরা অংশগ্রহন করে। শিবিরে আগত লোকজনদের স্বাস্থ্য পরিক্ষার পর দপ্তরের উদ্দ্যোগে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় তার পাশাপাশি শিবিরে উপস্থিত লোকজনদের মধ্যে বিনামূল্যে সাবান ও কলগেট বিতরন করলো স্বাস্থ্য দপ্তর। এই শিবিরে ১০০ এর অধিক লোকজনদের স্বাস্থ্য পরিক্ষা করাহয়। শিবির শেষে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা দেবীপুর এডিসি ভিলেজের এক কেন্সার আক্রান্ত রুগির বাড়ীতে গিয়ে উনার স্বাস্থ্য পরিক্ষা করেন তার পাশাপাশি উনাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা কেন্সার হাসপাতালে ভর্তি হবার পরামর্শ দেন। টি আর পি এন্ড পি টি জি দপ্তর কতৃক আয়োজিত এই স্বাস্থ্য শিবিরে আজ লোকজন ব্যাপক উৎসাহের সহিত অংশগ্রহনকরে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*