বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১২ ফেব্রুয়ারী || কৃষকদের আয় দ্বীগুন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে রাজ্য সরকার। রাজ্য সরকারের চিন্তাভাবনাকে সফল করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বগাফা কৃষি দপ্তর। শুক্রবার বগাফা কৃষি দপ্তরের উদ্দ্যোগে বগাফা বাজার সংলগ্ন এলাকায় কৃষকদের কৃষিজ জমিতে এস আর আই পদ্বতিতে ধানের চারা রোপন করলো বগাফা কৃষি আধিকারিকরা। কৃষকদের কৃষি জমিতে ধানের চারা রোপনে অংশগ্রহন করে শান্তির বাজার কৃষি দপ্তরের সেক্টর অফিসার শুভেন্দু মজুমদার, বগাফা ব্লকের পঞ্চায়েত সমির চেয়ারম্যান শ্রীদাম দাস সহ কৃষি দপ্তরের অন্যান্য আধিকারিকরা। এই ধানের চারা রোপনে কৃষকদের উৎসাহ উদ্দিপনা ছিলো লক্ষ্যনীয়।
