আপডেট প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১২ ফেব্রুয়ারী || পন্ডিত দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশলয়া যোজনার অন্তর্গত ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন ও গ্রামউন্নয়ন দপ্তরের যৌথ উদ্যোগে শুক্রবার তেলিয়ামুড়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়ের প্রাঙ্গণে ব্লক ভিত্তিক কৌশল মেলা-২০২১ অনুষ্ঠিত হয়। এদিন তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায়ে প্রদীপ প্রচলন করেন অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এদিন বিধায়িকা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডাঃ অতুল দেববর্মা, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যমুনা দাস, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান অপু গোপ, তেলিয়ামুড়া আর ডি ব্লকের বিডিও শান্তনু বিকাশ দাস সহ অন্যান্যরা। তেলিয়ামুড়া ব্লকের অধীনে ৪৪৩টি স্ব-সহায়ক দল কৌশল কাজ করছে। এই মেলায় মোট ১২টি পি আই এ এজেন্সি এবং ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের অধীনে স্ব-সহায়ক দলের প্রদর্শনী স্টল খোলা হয়। স্ব-সহায়ক দলের মহিলাদের হাতের তৈরি বিভিন্ন সামগ্রী এই মেলার স্টলে প্রদর্শনীর জন্য রাখা হয়।
