কভিড -১৯ ভ্যাকসিনের প্রথম ডোজটি নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক, নয়া দিল্লী, ০১ মার্চ || করোনা টিকা নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে দিল্লীর এ আই আই এম এস (এইমস) হাসপাতালে কোভিড -১৯ ভ্যাকসিনের প্রথম ডোজটি নিলেন তিনি।
টিকা নেওয়ার পর প্রধানমন্ত্রী বলেন, কোভিড-১৯ এর বিরুদ্ধে বৈশ্বিক লড়াইকে শক্তিশালী করার জন্য কীভাবে আমাদের চিকিৎসক এবং বিজ্ঞানীরা দ্রুত সময়ে কাজ করেছেন তা উল্লেখযোগ্য।
যারা ভ্যাকসিন গ্রহণের যোগ্য তাদের সকলকে টিকা নেওয়ার জন্য আবেদন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আসুন আমরা একসাথে ভারতকে কোভিড-১৯ মুক্ত করি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*