প্রেমে প্রত্যাখ্যান হয়ে আত্মহত্যার পথ বেছে নিলো এক যুবক

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৬ মার্চ || ফের আত্মহত্যার পথ বেছে নিলো নয়ন দেবনাথ (২০) নামে এক যুবক। ঘটনার বিবরনে জানা যায়, শান্তির বাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ীর পশ্চীম পিলাকের বাসীন্দা স্বর্গীয় সহদেব দেবনাথের ছেলে নয়ন দেবনাথ শনিবার রাতে জোলাইবাড়ীর কলোনী বাজার সংলগ্ন এলাকায় লেচুবাগানে গিয়ে আত্মহত্যার পথ বেছে নেয় বলে জানায় পরিবারের লোকজন। পরিবারের লোকজনেরা জানান, এদিন গভীর রাতে নয়ন দেবনাথ ঘর থেকে বের হয়। পরবর্তী সময় সে ঘরে না ফেরার ফলে সকলে মিলে খোঁজ নিয়ে দেখতে পায় কলোনী বাজার সংলগ্ন এলাকায় লেচুবাগানে নয়ন দেবনাথের দেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। অবশেষে রবিবার সকালবেলা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নয়ন দেবনাথের মৃতদেহ ময়না তদন্তের জন্য জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। নয়ন দেবনাথের অস্বাভাবিক মৃত্যু সম্পর্কে পরিবারের লোকজন সংবাদমাধ্যমের সামনে জানান, নয়ন দেবনাথ দীর্ঘ ৫ বছর যাবৎ এক মেয়ের সঙ্গে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়। পরবর্তী সময় ওরা বিয়ের জন্য প্রস্তুত হয়। নয়ন দেবনাথের কোনো প্রকার উপর্জনের পথ ছিলো না তাই মেয়েটি নয়ন দেবনাথকে কর্মসংস্থানের জন্য পরামর্শ দেয়। মেয়েটির কথা মতো নয়ন দেবনাথ গত এক বছর আগে কলেজের দ্বিতীয়বর্ষে লেখাপড়া বন্ধ করে একটি প্রাইভেট কোম্পানিতে যোগ দেয়। কিন্তু পরবর্তী সময় মেয়েটির পরিবারের লোকজন নয়ন দেবনাথের এই ভালোবাসাকে মেনে নিতে পারছেন না বলে অভিযোগ। নয়ন দেবনাথের পরিবাবের লোকজন ও বন্ধুদের অভিযোগ মেয়ের পরিবারের পক্ষ থেকে মেয়েটিকে প্রতিনিয়ত মারধোর করা হতো। অবশেষে ভালোবাসায় ব্যর্থ হয়ে শনিবার গভীর রাতে নয়ন দেবনাথ স্বেচ্ছায় মৃত্যুর পথ বেছে নিলো বলে পরিবারের লোকজনদের অভিযোগ। মৃতদেহ ময়নাতদন্তুের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। নয়ন দেবনাথের এই অস্বাভাবিক মৃত্যুতে সমগ্র এলাকাজুরে শোকের ছায়া নেমে এসেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*