সাগর দেব, তেলিয়ামুড়া, ১৮ মার্চ || ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন যত এগিয়ে আসছে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি মহারাজার দল তথা তিপ্রা মথা দলের সমর্থনে মনোনীত প্রার্থী কমল কলই এর সমর্থনে কল্যাণপুর ব্লকের বিভিন্ন এলাকায় ১১-মহারানী তেলিয়ামুড়া কেন্দ্রের নির্বাচনী প্রচার সভা অনুষ্ঠিত হয়। কল্যাণপুর ব্লকের গোদাই প্রত্যন্ত জনজাতি এলাকায় নির্বাচনী পথ সভা করা হয়। এই দিনের নির্বাচনী প্রচার সভায় উপস্থিত ছিলেন তিপ্রা মথার মনোনীত প্রার্থী কমল কলই সহ অন্যান্য নেতৃত্ব। এদিকে এই সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রার্থী তথা কমল কলই ঘিলাতলীর বিভিন্ন উপজাতি এলাকা ডোর টু ডোর প্রচার অভিযানে গিয়ে দেখতে পায়, ওইসব এলাকায় পানীয় জল, যোগাযোগের ব্যবস্থা, বিদ্যুৎ, এলাকা পরিষ্কার থাকে না, তারা দশকের পর দশক ধরে পিছিয়ে রয়েছে।
