আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ || শুক্রবার ত্রিপুরা হাইকোর্ট থেকে কংগ্রেসের মাইনরিটি চেয়ারম্যান শহিদুল হোসেনকে জামিন দেওয়া হয়েছে। কংগ্রেসের অভিযোগ, বিজেপি চক্রান্ত করে সুপরিকল্পিতভাবে কংগ্রেসের মাইনরিটি চেয়ারম্যান জয়দুল হোসেনকে ঘৃণ্য মামলায় ফাঁসিয়ে দেয়। কংগ্রেসের নেতা পিসিসি প্রেসিডেন্ট তথা প্রাক্তন মন্ত্রী বিরজিৎ সিনহা, প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চক্রবর্তী ও ছাত্রনেতা সম্রাট রায় হোসেনকে নিঃশর্ত দাবিতে লড়াই আন্দোলন চালিয়ে যায়।ত্রিপুরা হাইকোর্ট জয়দুল হোসেনের জামিন মঞ্জুর করেন। এক বিবৃতিতে ছাত্রনেতা সম্রাট রায় জানিয়েছেন, চক্রান্ত করে কংগ্রেস দলের আন্দোলনকে রোখা যাবে না। বিজেপি সরকারের ফ্যাসিস্ট নীতির বিরুদ্ধে কংগ্রেস আন্দোলন চালিয়ে যাবে।
এদিন দুপুরে শতশত কর্মী কেন্দ্রীয় কারাগারে মিলিত হয়ে। জয়দুল হোসেনকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এর দ্বারা পরিষ্কার বোঝা যায় জয়দুল হোসেনের গ্রেপ্তারি এবং মিথ্যা মামলায় ফাঁসানো মানুষ সমর্থন করেন জয়দুল হোসেন কে সারাতে বিরাজিত সিনহা বিরাট ভূমিকা নিয়েছিলেন
