সাগর দেব, তেলিয়ামুড়া, ২২ মার্চ || ১১-মহারানী তেলিয়ামুড়া জেলা পরিষদের নির্বাচনী কেন্দ্রে তিপ্রা মথা দলের মনোনীত প্রার্থী কমল কলই এর সমর্থনে এক বাইক র্যালি করা হয়। সোমবার চাকমাঘাট থেকে এই র্যালিতে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মণ থেকে রোড শো করেন। এই রোড শো’তে উপস্থিত ছিলেন দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মণ, নির্বাচনী কেন্দ্রের প্রার্থী কমল কলই সহ অন্যান্য কর্মকর্তারা। চাকমাঘাট থেকে বাইক র্যালি শুরু হয়ে কুঞ্জমুরা ব্রম্য ছাড়া থেকে মানিকবাজার হয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এই প্রচার এর ফাঁকে প্রদ্যুৎ কিশোর দেব বর্মন এক মন্দিরে পূজার্চনা করেন। পরে পুনরায় এই রোড শো বাইক রেলিতে শুরু হয়ে ১১-মহারানীর তেলিয়ামুড়া নির্বাচনী কেন্দ্রের চামপ্লাই উত্তর মহারানী ঘিলাতলী সহক কল্যাণপুর ব্লকের বিভিন্ন এলাকা পরিক্রমার মধ্য দিয়েই নির্বাচনী প্রচার সমাপ্তি হয়।
