ভগৎ সিং’র শহীদান দিবসে খোয়াইয়ে মিছিল

গোপাল সিং, খোয়াই, ২৪ মার্চ || স্বাধীনতা সংগ্রামের শহীদ বিপ্লব ভগৎ সিং এর ৯১তম শহীদান দিবসে মঙ্গলবার রাজ্য ভিত্তিক কর্মসূচির অংগ হিসেবে খোয়াইয়েও মিছিল সংগঠিত হয়। ডি ওয়াই এফ আই, কৃষক সভা, ক্ষেতমজুর ইউনিয়ন, নারী সমিতি ও সি আই টি ইউ’র যৌথ উদ্যোগে হয় এদিনের মিছিল। বেলা বারোটা বাজার সাথে সাথে শহরের কবিগুরু পার্কের রবীন্দ্র মূর্তির পাদদেশ থেকে বের হয় মিছিল। এর আগে এখানে শহীদ ভগৎ সিংহের প্রতিকৃতিতে ফুল মালায় শ্রদ্ধা নিবেদন করেন গণ আন্দোলনের নেতা সুখেন্দু বিকাশ দে, কৃষক নেতা বিদ্যুৎ ভট্টাচার্য, মনোজ দাস, ক্ষেতমজুর নেতা বিষ্ণুজিৎ দস্তিদার, যুব নেতা গৌতম পাল, নারী নেত্রী শুক্লা সেনগুপ্তা, গৌরী পাল, ছাত্র নেতা নারায়ন নমঃ দাস, শ্রমিক নেতা ননী গোপাল দাস প্রমুখ। মিছিল কবিগুরু পার্ক থেকে শুরু হয়ে বনকর, রঞ্জন রায় সেতু, নিবেদিতা পার্ক, এন সি অ্যাভেনিও হয়ে সুভাষপার্ক ঘুরে স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তির পাদদেশ ঘুরে আবার একই রাস্তায় রবীন্দ্র মূর্তির পাদদেশে এসে শেষ হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*