রাজ্যে ফের আক্রান্ত সংবাদমাধ্যম, এবার আক্রান্ত দৈনিক সংবাদের সাংবাদিক সজল বৈদ্য

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ || দৈনিক সংবাদের সাংবাদিক তথা শান্তিরবাজার প্রেস ক্লাবের সভাপতি সজল বৈদ্য সোমবার বিকেলে ব্যক্তিগত কাজ সেরে গাড়ি নিয়ে ঋষ্যমুখ থেকে শান্তিরবাজার আসার সময় সারাসীমা এলাকায় একদল দুষ্কৃতী গাড়ি থামিয়ে তার উপর হামলা করে ও শ্রী বৈদ্যকে দৈহিক ভাবে নিগৃহীত করে। ঘটনার খবর পেয়ে পুলিশ আসার আগেই দুষ্কৃতীরা পালিয়ে যায়। এই আকস্মিক আক্রমণে শ্রী বৈদ্য অল্পবিস্তর আহত হয়। ঘটনার খবর পেয়ে পরে বিলোনিয়া থেকে অন্যান্য সাংবাদিকরা ছুটে আসে ও শ্রী বৈদ্যকে উদ্ধার করে বিলোনিয়া নিয়ে যায়। পরে বিলোনিয়া থানায় ঘটনার বিবরণ জানিয়ে একটি মামলা দায়ের করা হয়।
এই ঘটনায় ফোরাম ফর ডেভেলপমেন্ট এন্ড প্রটেকশন অফ মিডিয়া কমিউনিটি তীব্র নিন্দা জানায় ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানায়।
পাশাপাশি ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস এসোসিয়েশন সাংবাদিক সজল বৈদ্যের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানায় ও তদন্তক্রমে দোষীদের চিহ্ণিত করে অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*