বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ৩০ মার্চ || হোলির দিনে বাইক দুর্ঘটনায় প্রান হারালো এক যুবক। ঘটনার বিবরনে জানা যায়, হোলির দিনে শান্তির বাজার মহকুমার অন্তর্গত রাজাপুর ব্রীজ সংলগ্ন বীরচন্দ্র নগর বিলোনীয়া সড়কে টি আর ০১ পি ৫৮২২ নম্বরের বাইক ও টি আর ০৭ ডি ৮৯৯১ নম্বরের দুইটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষের ফলে টি আর ০১ পি ৫৮২২ নম্বরের বাইক আরোহী ঘটনাস্থলে প্রান হারায়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে এলাকাবাসী জরো হয়ে শান্তির বাজার দমকল বাহীনিকে খবর দেয়। ঘটনার খবর পেয়ে দমকল বাহীনির কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুইজনকে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসে। এর মধ্যে একজনকে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করে। অপর জনের অবস্থা আশঙ্কাজনক দেখে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করে। আহত যুবক আগরতলার ইন্দ্রনগর এলাকার বাসিন্দা বলে জানা যায়। আহত যুবকের নাম সুপ্রীতিম মজুমদার (২৫), পিতা সুব্রত মজুমদার। অপরদিকে দুর্ঘটনায় মৃত যুবকের পরিচয় জানাযায়নি।
