স্পোর্টস ডেস্ক ।। ফিফা ব্যালন ডি’অর জয়ে কে কাকে ভোট দিয়েছেন তার তালিকা প্রকাশ করেছে ফিফা। ফিফা প্রকাশিত তালিকায় বড় দলগুলোর অধিনায়কদের ভোট পায়নি আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর।
তার মধ্য শুধু ব্যাত্ক্রম ছিলেন বার্সা সতীর্থ ব্রাজিলিয়ান অধিনায়ক নেইমার ও ইতালিয়ান অধিনায়ক জিয়ানলুজি বুফন। তাদের ভোট পড়েছে মেসির ভোট ব্যাংকে।
প্রথম সারির দল নায়কদের ভোট পেলেও দল নায়কদের ভোট খুব বেশি কম পাইনি চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর থেকে। এমএলটেন ৩২ অধিনায়কের প্রথম পছন্দ ছিলেন।
অন্যদিকে, সিআর সেভেন ৩৯ অধিনায়কের কাছ থেকে প্রথম ভোট পান।
ব্রাজিল, ইতালি অধিনায়ক ছাড়াও বাংলাদেশ, সুইডেন, আফগানিস্তান, অ্যাঙ্গোলা, বার্বাডোস, বেলিজ, কম্বোডিয়া, চাদ, চিলি, কঙ্গো, কমোরস, কুক আইল্যান্ড, কুরাকাও, জিবুতি, ফিজি, গ্যাবন, গায়না, হংকং, জর্ডান, দক্ষিণ কোরিয়া, মৌরিতানিয়া, ফিলিস্তিন, পানামা, সামোয়া, শ্রীলঙ্কা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাইডস, সিরিয়া, তাজিকিস্তান ও তানজানিয়া।
