জাতীয় ডেস্ক, ১৪ জানুয়ারী ।। উত্তরপ্রদেশের লখনউয়ের গঙ্গায় ভাসছে শতাধিক মৃতদেহ। যার বেশিরভাগই গলে পচে গিয়েছে। কানপুর ও উন্নাওয়ের মাঝে পরিয়ার ঘাটে হঠাৎই ভাসতে দেখা যায় দেহগুলো।
কানপুর ও উনাওয়ের মধ্যবর্তী পরিয়ার থেকে লাশগুলো উদ্ধার করা হয়। খবর এনডিটিভির।
প্রশাসনের ধারণা, পাপমোচনের উদ্দেশ্যে ওই লাশগুলো নদীতে ডোবানো হয়। তবে এক সঙ্গে এতগুলো লাশ উদ্ধার হওয়ায় বিস্ময় প্রকাশ করেছে প্রশাসন।
সম্ভবত পরিয়ার ঘাটে মৃতদেহ সৎকার বেড়ে যাওয়ায় একসঙ্গে ভেসে উঠেছে এতো দেহ। দেহগুলির শেষকৃত্তের নির্দেশ দেওয়া হয়েছে।
উন্নাওয়ের সাব ডিভিশানাল ম্যাজিস্ট্রেট বলেছেন, নদীর জল হঠাৎই নেমে যেতেই দেহগুলি ভেসে উঠেছে।
তিনি আরো জানান, তবে এতগুলি দেহ কীভাবে গঙ্গায় এল? তা নিয়ে ধোঁয়াশায় পুলিশ।
