আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ জুলাই || চাকুরিচ্যুত ১০,৩২৩ শিক্ষকদের মধ্যে প্রয়াত শিক্ষক-শিক্ষিকাদের শ্রদ্ধাঞ্জলি জানাতে জড়ো হয়েছিল ১০,৩২৩ শিক্ষক-শিক্ষিকারা। মঙ্গলবার আগরতলা সিটি সেন্টারে প্রয়াত শিক্ষক-শিক্ষিকাদের শ্রদ্ধাঞ্জলি জানাতে এসেছিল তারা। এদিন শ্রদ্ধাঞ্জলি জানিয়ে ১০ মিনিটের জন্য বিক্ষোভ কর্মসূচি পালন করেন চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা। এরপরি শুরু হয় পুলিশ প্রশাসনের সাথে শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ধস্তাধস্তি। পরে পুলিশ তাদেরকে এরেস্ট করে রাজধানীর এ ডি নগর পুলিশ মাঠে নিয়ে যায়।
