বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৭ জুলাই || ডঃ শ্যামাপ্রদাস মুর্খাজীর জন্মদিনকে কেন্দ্র করে ৩৮-জোলাইবাড়ী মন্ডল বিজেপি যুব মোর্চার উদ্দ্যোগে একগুচ্ছ কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। এরইমধ্যে মঙ্গলবার বিকেল ৪ ঘটিকায় বাইখোড়ার লতুয়াটিলা কমিউনিটি হলঘরে কেঁক কেটে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে ডঃ শ্যামাপ্রদাস মুর্খাজীর জন্মদিন পালন করলো বিজেপি সমর্থীত কর্মীরা। পরবর্তী সময় রাজ্য সরকারের উন্নয়ন মূলক কর্মসূচীর জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে এস এস বি ক্যাম্প বাজারে এক অভিনন্দন মিছিল ও বাজার সভার আয়োজন করা হয়। এই সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৮-জোলাইবাড়ী বিজেপি’র যুব মোর্চার মন্ডল সভাপতি কেশব চৌঁধুরী, জোলাইবাড়ী বিজেপির মন্ডল সভাপতি অজয় রিয়াং, বিজেপি দক্ষিন জেলার সম্পাদক বিকাশ বৈদ্য সহ অন্যান্য নেতৃত্বরা। বাজার সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচীর কথা জনসন্মুখে তুলে ধরেন।
