আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ জুলাই || কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা ভৌমিক। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণ হয়। এদিন সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় নতুন মন্ত্রিসভার সদস্যদের তালিকা ঘোষণা করা হবে বলে জানা যায়। এই কেন্দ্রীয় মন্ত্রিসভায় ত্রিপুরা থেকে সাংসদ প্রতিমা ভৌমিককে স্থান দেওয়ার কথা জানা গেছে। বিজয়া চক্রবর্তীর পর তিনি উত্তর পূর্বাঞ্চলের দ্বিতীয় মহিলা কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন।
