বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১০ সেপ্টেম্বর || শান্তির বাজার মহকুমার অন্তর্গত তাকছড়া এডিসি ভিলেজে রাবারের নার্সারি থেকে রাবারের চারাগাছ চুরি করলো নিশিকুটম্বের দল। ঘটনার বিবরনে জানা যায়, তাকমাছড়া এডিসি ভিলেজে করোইচন্দ্র পাড়া কুপিলুং স্কুলের পাশে শীব শঙ্কর ভৌমিক নামে এক ব্যাক্তির রাবারের নার্সারি থেকে বুধবার রাতে রাবারের চারা চুরি করে নিয়ে যায় নিশিকুটম্বের দল। জানা যায়, বিগত দিনে এই নার্সারি থেকে প্রায় ৮০০ চারা গাছ চুরি করে নিয়ে যায় চোরের দল। অবশেষে বুধবার রাতে প্রায় ১০০০ চারা গাছ চুরি হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার কুপিলুং স্কুলের এক শিক্ষকের চোখে চুরির বিষয়টি ধরা পরে। তিনি তৎক্ষনাৎ বিষয়টি নার্সারির মালিককে জানান। ঘটনার খবর পেয়ে নার্সারির মালিক শীবশঙ্কর ভৌমিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি যাচাই করে দেখেন। পরবর্তী সময় তিনি সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে জানান, এই দুইদিনে প্রায় ৩৮ হাজার টাকার চারা গাছ চুরি করে নিয়ে যায় নিশিকুটম্বের দল। শীবশঙ্কর ভৌমিকের পিতা পরলোকগমনের ফলে তিনি বিগত কয়েকদিন যাবৎ রাবারের নার্সারিতে সঠিকভাবে সময় দিতে পারছেন না। এরই সুযোগ বুঝে নিশিকুটম্বের দল চুরি সংগঠিত করে বলে অভিযোগ। এই চুরি কান্ড নিয়ে নার্সারির মালিক মনপাথর ফাঁড়ী থানায় অভিযোগ দায়ের করবে বলে জানান।
