আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্টেম্বর || গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আক্রমণের বিরুদ্ধে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। সোমবার রাজধানী আগরতলায় এই মিছিল সংগঠিত হয়।
পাশাপাশি এদিন যুব কংগ্রেসের পক্ষ থেকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২নং হলে রাজ্য ভিত্তিক কনভেনশনের আয়োজন করা হয়। আগামী ২০২৩ এর বিধানসভা নির্বাচনে কংগ্রেস দলকে ক্ষমতায় আনার লক্ষে এই কনভেনশন বলে জানা গেছে। এদিন এই কনভেনশনে উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের রাজ্য প্রভারি রাজেশ সিং এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি পিজুষ কান্তি বিশ্বাস এবং যুব কংগ্রেসের রাজ্য সভাপতি পূজন বিশ্বাস সহ অন্যানরা।
