পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ১০৫তম জন্মজয়ন্তী উপলক্ষে বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আপডেট প্রতিনিধি, বক্সনগর, ২৬ সেপ্টেম্বর || বিজেপি’র মানবতাবাদের স্রষ্টা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ১০৫তম জন্মজয়ন্তী উদযাপন দিবস উপলক্ষে ২০-বক্সনগর মন্ডলের উদ্যোগে শনিবার বিকালে বক্সনগর মিনি স্টেডিয়াম মাঠে বিবাহিত ও অবিবাহিত দুই পক্ষের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এই প্রীতি ফুটবল ম্যাচের অনুষ্ঠানে সিপাহীজলা জেলার দক্ষিণাংশের বিজেপি সভাপতি দেবব্রত ভট্টাচার্য, ২০-বক্সনগর মন্ডলের সভাপতি সুভাষ সাহা, মণ্ডলের যুব মোর্চার সভাপতি জিমুল হক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ম্যাচটি শুরু হওয়ার আগে প্রথমে খেলোয়াড়দের সাথে পরিচয়পর্ব শেষ করে বিকাল চার ঘটিকার সময় জেলা সভাপতির ফুটবলে কিক করে খেলার শুভ উদ্বোধন করেন। খেলার ফলাফল হয়েছিল বিবাহিত ২, অবিবাহিত ২ গোলে। সুতরাং খেলা ছিল সমান সমান। পরবর্তী সময়ে খেলোয়ারদের হাতে মন্ডলের তরফ থেকে পুরস্কারের ব্যবস্থাও ছিল। দীর্ঘদিন পরে বক্সনগর মিনি স্টেডিয়াম ফুটবল মাঠে খেলা হওয়ায় দর্শকের উপস্থিতি ছিল লক্ষণীয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*