জাতীয় সড়কের পাশ থেকে প্যাকেট ভর্তি শুকনো গাঁজা উদ্ধার

সাগর দেব, তেলিয়ামুড়া, ২৬ সেপ্টেম্বর || গাঁজা পাচারের সাম্রাজ্যে পরিণত হয়েছে তেলিয়ামুড়া এলাকা। প্রায় প্রতিনিয়ত কোথাও না কোথাও গাঁজা পাচারের আনাগোনা পরিলক্ষিত হয়। তবে পুলিশ একপ্রকার কুম্ভ নিদ্রায় মগ্ন বলা চলে। তবে রাজ্যের এতগুলো থানা পেরিয়ে কিভাবে তেলিয়ামুড়া থানা এলাকায় এসে বিভিন্নভাবে ধরা পড়ছে তা নিয়ে নানা প্রশ্ন উকিঝুকি মারছে শুভবুদ্ধি সম্পন্ন মহলে।
রবিবার সকালে তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট মেথারাইবাড়ি স্কুল সংলগ্ন এলাকায় প্রাতঃভ্রমণে বেরোনোর লোকজন দেখতে পায় জাতীয় সড়কের পাশে প্যাকেট ভর্তি শুকনো গাঁজা রয়েছে। সেগুলো দেখতে পায় পথ চলতি সাধারণ মানুষ। তৎক্ষণাৎ তেলিয়ামুড়া থানায় খবর দেয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে পাঁচটি গাঁজা ভর্তি প্যাকেট উদ্ধার করে। পুলিশ মোট ৭০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। তবে কোথা থেকে এই গাঁজা ভর্তি প্যাকেট এল জমির মধ্যে তা নিয়ে জনমনে প্রশ্ন উঠতে শুরু করেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*