গোপাল সিং, খোয়াই, ২৪ অক্টোবর || অত্যন্ত অমানবিক এবং বিবেকহীন ঘটনার সাক্ষী রইল মেলাঘর থানাধীন মোহনভোগ আর ডি ব্লকের অন্তর্গত কামরাঙ্গা তুলি গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শফিক মিয়ার বাড়িতে। ঘটনার বিবরণে জানা যায়, শফিক মিয়ার ছোট ভাই কাবিল মিয়ার সাথে জমি সংক্রান্ত বিবাদ ঘটে এবং এই জমি সংক্রান্ত বিরোধের জেরে কাবিল মিয়া তার বড় ভাই শফিক মিয়ার গরুর গামলার জলে বিষ প্রয়োগ করে, আর সেই বিষ যুক্ত জল খেয়ে শফিক মিয়ার একটি গাভী একটি বাছুর মারা যায়। গরুগুলিকে শফিক মিয়া প্রয়োজনীয় ঘাস খর খাওয়ানোর পর যখন গরুটিকে জল খাওয়ানোর জন্য গামলাতে নেওয়া হয় তখন গরু দুটি ওই গামলার বিষযুক্ত জল খেয়ে ছটফট করে প্রায়
আধাঘন্টা পর মৃত্যু কোলে ঢলে পড়েন। এই বিষয়ে গরুর মালিক জানান, তার ছোট ভাই কাবিল মিয়া এই কাজ করেছে তাছাড়া জমিসংক্রান্ত বিবাদ চলছে কাবির মিয়ার সঙ্গে বড় ভাই শফিক মিয়ার। তাছাড়া ছোট ভাই কাবিল মিয়া বড় মিয়া বড় ভাই শফিক মিয়াকে হুমকি-ধমকি প্রায় সময় দিতেন এবং তার বড় ধরনের ক্ষতি করবেন বলতেন। এমনটাই অভিযোগ করলেন বড় ভাই শফিক মিয়া। এই বিষয়ে গরুর মালিক মেলাঘর থানায় একটি মামলা করেন যতটুকু জানা গেছে তুই বান্দর ফারি থানার পুলিশ ওই ঘটনা গিয়ে প্রত্যক্ষ করেন এবং গরুর মুখ থেকে যে লালা রস বের হয়েছে সেগুলো নিয়ে যান এবং সেগুলি পরীক্ষা-নিরীক্ষা করবেন বলে জানান। গরু দুটি আনুমানিক বাজার মূল্য হবে ৯০ হাজার টাকা এই বিষয় নিয়ে ওই এলাকা বিরাট চাঞ্চল্য তৈরি হয়েছে তাছাড়া একমাত্র আয়ের উৎস গরু দুটিকে হারিয়ে দিশাহীন অবস্থায় রয়েছেন।
