দীর্ঘ ১৯ ঘণ্টা পর প্রসেন সূত্রধরের মৃতদেহ উদ্ধার

সাগর দেব, তেলিয়ামুড়া, ০২ নভেম্বর || শেষ পর্যন্ত দীর্ঘ ১৯ ঘণ্টা পর প্রসেন সূত্রধরের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হল। তেলিয়ামুড়া মহাকুমার মুঙ্গিয়াকামী থানাধীন কাকড়ার ছড়া এলাকায় দুর্ঘটনাগ্রস্ত গাড়ির নিচ থেকে যুবকের মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহ উদ্ধার করার
পর তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মর্গে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়।ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মৃতদেহ তুলে দেওয়া হয়।
এদিকে এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ১১ মহারানী স্ব-শাসিত জেলা পরিষদের নির্বাচিত সদস্য কমল কলই। তিনি এই ঘটনার দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে মূলত ভিত্তিহীন। তিনি আইপিএফটি’র দিকে অভিযোগ তুলে বলেন, এই দলের লোকেরা তিপ্রা মথার নাম বদনাম করার জন্য এই ধরনের চক্রান্ত করেছেন। বর্তমান স্বশাসিত জেলা পরিষদ এর সদস্যদের চাইছে রাজ্যের উন্নয়ন। উন্নয়নের বাধাদানকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার দাবিও রাখেন তিনি।
এদিকে উদ্ধার কাজে ব্যবহৃত ২টি ক্রেন আনা হয়েছে। দীর্ঘ প্রায় ঘণ্টা তিনেক চেষ্টার পর মৃতদেহটি উদ্ধার করা সম্ভব হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*