আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ নভেম্বর || বিদ্যুতের খুটিতে গাছ ভেঙে পরায় স্তব্ধ আসাম-আগরতলা জাতীয় সড়ক। জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিট নাগাদ চম্পকনগর আউট পোস্টের সামনে একটি বিশাল গাছ ভেঙে পরে। এতে বন্ধ হয়ে পরে জাতীয় সড়ক। আটকে পরে যানবাহন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চম্পকনগর আউট পোস্টের পুলিশ এবং বন দপ্তরের কর্মীরা।
জানা যায়, জিরানীয়া মহকুমার স্কাউট এন্ড গাইড এবং রোভাররা ঘটনাস্থলে উপস্থিত হতে পারে নি। স্কাউট এন্ড গাইড সূত্রে খবর, দীর্ঘ ৩-৪ বছর ধরে জিরানীয়া মহকুমার শাসক কার্যালয় থেকে স্কাউট এন্ড গাইড এবং রোভার কাজ করে থাকলেও বিগত কিছু দিন ধরে জিরানীয়া মহকুমার শাসক কার্যালয় থেকে তাদের কোনো প্রকার সহযোগিতা করা হচ্ছে না। ফলে স্কাউট এন্ড গাইড এবং রোভার তাদের বিপর্যয় মোকাবিলার কাজ বন্ধ করে রেখেছে।
