বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০১ ডিসেম্বর || গ্রেটার তিপ্রা লেন্ডের দাবীতে তিপ্রা মথা দলের উদ্দ্যোগে এক প্রতিনিধিদল দিল্লীতে আন্দোলন করছে। এই আন্দোলনকে সফল করতে রাজ্যব্যাপী গণঅবস্থানের মধ্যদিয়ে আন্দোলন করছে তিপ্র মথা দলের নেতৃত্বরা। এরইমধ্যে বুধবার শান্তির বাজার মহকুমার অন্তর্গত মনপাথর বাজারে তিপ্রা মথার দলীয় কার্যালয়ের সামনে তিপ্রা মথা দলের কর্মীসমর্থকদের উপস্থিতিতে গণঅবস্থান করা হয়। এই গণঅবস্থানের মধ্যদিয়ে গ্রেটার তিপ্রা লেন্ডের দাবী তুললো তিপ্রা মথা দলের নেতৃত্বরা। তিপ্র মথা কতৃক আয়োজিত আজকের এই গণঅবস্থানে উপস্থিত ছিলেন ওয়াই টি এফ’র কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট গৌরব চৌঁধুরী মগ, দক্ষিন জেলার জোনালের ভাইস চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং, ডিস্ট্রিক মেম্বার জুয়েল রিয়াং, মুখেশ রিয়াং সহ তিপ্রা মথা দলের অন্যান্য নেতৃত্বরা। এদিনের এই কর্মসূচী সম্পর্কে ইয়ুথ তিপ্রা মথা দলের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট গৌরব চৌঁধুরী মগ জানান, তিপ্রা মথা দলের গ্রেটার তিপ্রা লেন্ডের দাবীতে দিল্লীর আন্দোলনে সামিল হয়েছে আই পি এফ টি’র নেতৃত্বরা। এই আন্দোলকে সফল করতে বিভিন্ন কর্মসূচীর কথা জানালেন গৌরব চৌঁধুরী মগ।
