টিআরবিটি এক্সামিনেশন কন্ট্রোলারের সাথে সাক্ষাৎ করতে শিক্ষা ভবনে ছাত্রছাত্রীদের বিক্ষোভ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ ডিসেম্বর || শুক্রবার শিক্ষাভবনে টেট পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়নি এরকম প্রায় ৫০০ শতাধিক ছাত্র-ছাত্রীরা টি আর বি টি কন্ট্রোল এক্সামিনেশন প্রত্যুষ রঞ্জন দেবের নিকট সাক্ষাৎ করতে আসেন। কিন্তু বোর্ডের নিয়ম অনুসারে তিনি ছাত্র ছাত্রীদের সাথে দেখা করতে চান নি। এ বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে বিক্ষোভ তৈরি হয় শিক্ষা ভবনে। পরে অবশ্য সাক্ষাৎ হয় বলে জানা যায়।
টেট-১ এবং টেট-২ এর ছাত্র-ছাত্রীরা টি আর বি টি কন্ট্রোল এক্সামিনেশন প্রত্যুষ রঞ্জন দেবের সাথে দেখা করার পর, প্রত্যুষ রঞ্জন দেব আশ্বস্ত করেন যে উনি বিষয়টা দেখবেন। তবে জানা যায়, ছাত্র ছাত্রীদের বলা হচ্ছে যে কোর্টে যাওয়ার জন্য। কিন্তু ছাত্রছাত্রীরা আদালতে যেতে চাইছে না। তবে কর্তৃপক্ষ যদি বাধ্য করে আগামীতে ছাত্র-ছাত্রীরা কোর্টের দ্বারস্থ হবেন বলে জানান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*