স্পোর্টস ডেস্ক ।। হোটেল রুমে ভৌতিক উপদ্রব। আতঙ্কে ঘর পাল্টালেন পাকিস্তানের তরুণ অলরাউন্ডার হ্যারিস সোহেল। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গিয়েছেন, রাতে প্রবল আতঙ্কে ঘুম থেকে জেগে ওঠেন সোহেল। ঘর ছেড়ে বেরিয়ে আসেন তিনি। তার চিত্কার-চেঁচামেচিতে টিমের সবাই চলে আসেন।
সোহেল বলতে থাকেন, তার রুমে ঘুড়ে বেড়াচ্ছে অশরীরী-আত্মা। এখনই তাকে অন্য রুম দেওয়ার দাবি জানাতে থাকেন। ততক্ষণে ধূম জ্বর চলে আসে তার। শেষপর্যন্ত টিম ম্যানেজমেন্ট হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সোহেলের জন্য অন্য রুমের ব্যবস্থা করেন।
পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড বর্তমানে নিউজিল্যান্ডে রয়েছে। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দুটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং ওয়ার্ম আপ ম্যাচ খেলতে নিউজিল্যান্ডে এসেছে পাক দল।সেখানকার একটি হোটেলেই সোহেলের এই ভয় পাওয়ার ঘটনা ঘটে।
