হাসপাতালে চুরির ঘটনা, চোরের দল নিয়ে গেলো মোবাইল ও টাকা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর || হাপানিয়া হাসপাতালে চুরির ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে রোগীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। জানা যায়, বিশালগড় থানাধীন হরিশ নগর এলাকার সমীর দেববর্মা পেটের ব্যাথা নিয়ে হাঁপানিয়া হাসপাতালের সার্জিকেল ওয়ার্ডের ভর্তি হয়। সোমবার গভীর রাতে এই ওয়ার্ডের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, সেই সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল রোগী সমীর দেববর্মার ব্যাগ থেকে মোবাইল এবং ১০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ। তাদের অভিযোগ ওয়ার্ড গুলোতে সিকিউরিটি গার্ডর রাতে সঠিকভাবে ডিউটি করছেনা। যার ফলে এই চুরির ঘটনাটি ঘটে। বর্তমানে ঘটনাটি আমতলী থানার পুলিশ খতিয়ে দেখছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*