আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ জানুয়ারি || রাজ্যে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দীর্ঘ দিন রাজ্যে করোনার প্রভাব কম থাকলেও সম্প্রতি রাজ্যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা।
শুক্রবার রাজ্যে করোনা আক্রান্ত হয় ১০৩ জন। এদিন রাজ্যে করোনায় মৃত্যু হয় ১ জনের। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এক বুলেটিনে জানা যায়, শুক্রবার রাজ্যে ৩,৩৩০ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল। যার মধ্যে ৫৩৬ জনের আর টি পি সে আর এবং ২৭৯৪ জনের র্যাট পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে মোট ১০৩ জনের রিপোর্ট পজেটিভ এসেছে৷
এদিন রাজ্যে পজেটিভিটি রেট হলো ৩.০৯ শতাংশ। সুস্থ হয়ে উঠেন ২৮ জন করোনা রোগী।
জানা যায়, এদিন রাজ্যে আক্রান্ত হওয়া ১০৩ জনের মধ্যে শীর্ষে পশ্চিম ত্রিপুরা জেলা। শুধুমাত্র পশ্চিম ত্রিপুরা জেলায়ই আক্রান্ত ৬২ জন। তাছাড়া দক্ষিণ ত্রিপুরা জেলায় ৭, সিপাহীজলায় ৮, ধলাই জেলায় ৫, খোয়াই জেলায় ১, ঊনকোটি জেলায় ২, গোমতী জেলায় ৪ এবং উত্তর ত্রিপুরা জেলায় আক্রান্ত ১৪ জন।
যদিও রাজ্যে এখনো পর্যন্ত ওমিক্রন আক্রান্তের খবর নেই। তবে সকলকে করোনা বিধিনিষেধ মেনে চলতে হবে। লোকসমাগমে মাস্ক ব্যবহার করতে হবে। নয়তো ধীরে ধীরে পরিস্থিতি বেসামাল হয়ে উঠেন পারে বলে একাংশের অভিমত।
