মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবনে প্রয়াত সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ, অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ ফেব্রুয়ারী || ৯২ বছর বয়সে না-ফেরার দেশে চলে গেলেন ‘ভারতের কোকিলকন্ঠী’ লতা মঙ্গেশকর। রবিবার সকালে প্রয়াত হন তিনি। তাঁর প্রয়ানে শোকস্তব্ধ গোটা দেশ।
রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রয়াত ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের প্রয়ানে গভীর শোক জ্ঞাপন করেন। এদিন মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবনে প্রয়াত ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।
লতা মঙ্গেশকরের প্রয়াণে দু’দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে দেশে। সেই সাথে ত্রিপুরা রাজ্যেও পালন করা হবে রাষ্ট্রীয় শোক। দু’দিনের সরকারি সকল অনুষ্ঠান স্থগিত ঘোষণা করা হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*