প্রতিকৃতীতে পুস্পার্ঘ অর্পণের মাধ্যমে প্রয়াত ‘ভারতরত্ন’ লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন স্কুল অফ সাইন্স’এ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ ফেব্রুয়ারী || ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের প্রয়ানে শোকস্তব্ধ গোটা দেশ। রাজ্যেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক ব্যাক্তিত্বরা তাঁর প্রয়ানে শোক জ্ঞাপন করেছেন।
রবিবার ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের প্রতিকৃতীতে পুস্পার্ঘ অর্পণের মাধ্যমে প্রয়াত ‘ভারতরত্ন’ লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা জানায় স্কুল অফ সাইন্স’র তরফে। এদিন রাজধানীর শ্যামলী বাজারস্থিত স্কুল অফ সাইন্স’এ মোম জ্বালিয়ে ও পুস্পার্ঘ অর্পণের মাধ্যমে গভীর শোক জ্ঞাপন করলেন স্কুল অফ সাইন্স’র কর্ণধার অভিজিৎ ভট্টাচার্য সহ ছাত্রছাত্রীরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*